Posts

Showing posts from February, 2021

ইভ্যালি এত কম দামে মোবাইল কিভাবে সেল দেয়, তারা কোথা থেকে এতো কমে কিনে আনে?

Image
ইভ্যালি এত কম দামে মোবাইল কিভাবে সেল দেয় , তারা কোথা থেকে এতো কমে কিনে আনে ? প্রথমেই একটা বিষয়ে আসি ,  এইসব ইকমার্সকে কেন এমএলএম এর সাথে তুলনা করা হচ্ছে ?  এটা বুঝতে হলে প্রথমে আপনাকে এমএলএম সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। বেশি না , শুধু ডেসটিনি বা এইরকম কোন কোম্পানির একটা সেমিনারে গিয়ে থাকলেই হবে। এইসব সেমিনারে ডান হাত - বাম হাত , কোটি কোটি টাকার স্বপ্ন দেখানোর আগে প্রায় সবাই একটা লাক্স সাবানের গল্প বলতেন। বাজারে একটা লাক্স সাবানের দাম কতো ? ১৪ টাকা ( এখন সম্ভবতঃ ২২ টাকা ?), আপনি কি জানেন সেই লাক্স সাবানের উৎপাদন খরচ মাত্র ২ টাকা ? তাহলে বাকি ১২ টাকা কোথায় যায় ? এগুলা সব বিভিন্ন মধ্যস্বত্বভোগীদের কাছে যায়। সবশেষে আপনি যেটা বুঝবেন এই কোম্পানি উৎপাদকের কাছ থেকে পণ্য এনে সরাসরি আপনার হাতে তুলে দিবে তাহলে এই যে ১২ টাকা আগে বিভিন্ন মধ্যস্বত্বভোগীরা পেতো , সেগুলোই এখন কমিশন হিসেবে ** কাস্টমারদেরই ** দিয়ে দিবে। এই কথাগুলোর সাথে সাময়িক কোন বিবেকবান " ...