Posts

Showing posts from September, 2020

জীবন সুন্দর হয়ে উঠবে সুনিশ্চিত।

-------------- নোয়াবালি কথা হজম করতে শিখুন। অযথা তর্কে না গিয়ে অপরকে জিতিয়ে দিন অবলীলায়। যদি কথাটির বদহজমের হয়, তবে তার হবে যে আপনাকে কথাটি বলেছে। বাকবিতন্ডা না করে আপনি পরাজয় স্বীকার করে নিন। পরাজয়েও এক ধরনের বীরত্ব আছে। ব্যক্তি জীবন, সংসার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বত্রই একই নীতি অনুসরণ করুন। দেখবেন ক্রমে আপনার সদ গুনটির জন্য বিজয়ী হতে শুরু করেছেন। তর্ক মুর্খেরাই করে। একটা কথা আছে, “পরাজয়ে ডরে না বীর”। যেকোনো তর্কে আপনি হার স্বীকার করে নিন। আপনার প্রতিদ্বন্ধীকে জিততে দিন। প্রতিদ্বন্ধীর কথা যদি খুবই তীর্যকও হয়, এড়িয়ে যান। এক সময় না এক সময় তাকে অনুতপ্ত হতে হবেই। কম কথা বলুন। তাতে ভুল হবার সম্ভাবনা কম। ভেবে দেখুন একবার, বিশ্বের সকল মহামানবই খুব কম কথা বলতেন। মহামানবদের কেউ বাচাল ছিলেন না। তারা প্রাপ্ত তর্ক নিয়ে কথার পিটে কথা বলতেন না। বরং এর জন্য আশ্রয় নিতেন কলম ও ভাষার। বাংলার প্রতিষ্ঠিত সকল সাহিত্যিকই প্রায় এই কাজটি করতেন। কোনো গল্প, কবিতা বা উপন্যাসে তর্কটি অন্যের মুখ দিয়ে এমনভাবে উপস্থাপন করতেন যে ওখানে বিজিতের বিজয় অনায়াসে ফুটে উঠত। জীবনে কিছুই পারেন না, অন্তত একজন মহাম...