Posts

Showing posts from April, 2021

একটি মানবিক বিয়ের গল্প

Image

মোদির বাংলাদেশ সফরে ক্ষোভ দিল্লির জন্য সতর্কবার্তা

Image
  মোদির বাংলাদেশ সফরে ক্ষোভ দিল্লির জন্য সতর্কবার্তা বাংলাদেশ আশা করেছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু তার এ সফর ভয়াবহতায় পরিণত হয়েছে। মোদির বিরুদ্ধে সহিংস বিক্ষোভ হয়েছে। তাতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।   দেশে এবং বিদেশে মোদি একজন ‘ পোলারাইজিং ফিগার ’ । হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি ( বিজেপি ) নেতৃত্বাধীন তার সরকার মাঝে মাঝেই অভিযুক্ত হয়েছে নীতি গ্রহণের ক্ষেত্রে , যে নীতিতে মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে। মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা কমাতে তার সরকার যথেষ্ট করেনি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপি।   মোদির বিতর্কিত ভাবমূর্তি দৃশ্যত বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিবাদ বিক্ষোভ এবং সহিংসতা ছড়িয়ে দিয়েছে বলে মনে করা হয়। এতে সন্দেহ নেই যে , এ ঘটনায় উভয় দেশই বিব্রতকর অবস্থায়। এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান বলে সব সময় বলা...