Posts

Showing posts from January, 2021

গোলাপগঞ্জ পৌর এলাকার মা বোনদের প্রতি বিনীত অনুরোধঃ

Image
  গোলাপগঞ্জ পৌর এলাকার মা বোনদের প্রতি বিনীত অনুরোধঃ আসসালামু আলাইকুম। করোনা মহামারির এই সময় পৌর নির্বাচন আসলেই উদ্বেগের বিষয়। তবু নির্বাচন যখন করতে হবে , যোগ্য প্রার্থী দেখে পক্ষ নিন। আমি অধমকে আপনার অনেকেই চিনবেন না আর আমিও চিনি না। তবে আমি আপনাদের ভাই , ভাতিজা , ভাগনা , চাচা যেকোনো কিছু হতে পারি। আমি জানি আমার বিশাল জ্ঞাতি গোষ্ঠী। আমার বাবা মা উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ায় দাদা , নানা , চাচা ও মামাদের অভাব নেই। দাদা নানারা সবাই অনেক আগেই পৃথিবী ছেড়েছেন। বাবা চাচারাও অনেকে নেই। আমার বাবা চাভা ছয় জনের কেউ বেঁচে নেই। দুই ফুফুর একজনমাত্র বেঁচে আছেন। তাকেও অনেকদিন দেখিনি বা সুযোগ পাইনি। সংসার হয়ে গেলে যা হয় এই আর কি ! আমি নিশ্চিত যে , পিতৃ - মাতৃ পরিচয়ে   সবার বাড়িতে একবার যেতে পারলে আরো বিপুল ভোটে আমার সমর্থিত প্রার্থীকে জয়ী করতে পারতাম। ভোট প্রদান করা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আপনার রাজনৈতিক অধিকারের বিপরীতে আপনার কর্তব্য। এই কর্তব্যের খাতিরে আগ...

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের ছোট্ট গল্পঃ

Image
  গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের ছোট্ট গল্পঃ                               -------------- মিজানুর রহমান ২০১৫ সাল। বৎসরের শেষের দিকে   গোলাপগঞ্জ পৌরসভার সর্বত্র নির্বাচনী ডামাডোল। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে এবারকার চেয়ে বেশি উত্তেজনা ছিল। কেননা আমার সবচেয়ে প্রিয় প্রতীকটি দেয়া হয়েছিল একজন ভুল মানুষকে। তবু মনে কষ্ট পেলেও মেনে নিলাম এ কারণে যে এটা আমার প্রিয় প্রতীক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক। ত এই বিশেষ প্রতীকের প্রার্থীকে আমি বিশেষভাবে জানতাম এবং এখনো জানি। প্রার্থীর প্রতি আমার আন্তরিকতা না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। তখনো প্রতীক বরাদ্দ হয়নি। তাই আচরণবিধি লংঘনের কোনো প্রশ্নই ওঠে না। সম্ভবত তিন/চারদিন কয়েকটি পোস্ট দিয়েছি। ব্যক্তিগতভাবে আমি কারো সমালোচনা করি না বা এই বিষয়টি পছন্দও করিনা। বা! হঠাৎ করেই ঐ প্রার্থীর ফোন পেলাম। তিনি বিশেষ সম্মোধনে আমাকে বললেন ঐ জাতীয় পোস্ট না দিতে। আমি হতভম্ব হয়ে গেলাম। ঐ নির্বাচনে গোলাপগঞ্জের একজন জনপ্রিয় ব্যক...

যোগ্য প্রার্থী নির্বাচন করা নৈতিক দায়িত্ব

Image
  যোগ্যপ্রার্থী নির্বাচন করা নৈতিক দায়িত্ব *************************************** করোনা মহামারির এই সময়ে প্রতি পদে মৃত্যুকে স্মরণ করে চলি। মৃত্যু নিশ্চিত , মৃত্যু চিরন্তন। এটা আমরা সবাই জানি। মৃত্যুর সাথে সাথে জীবনের শেষ – এই কথাটা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় না। তাই অহংকার পরিত্যাগ করুন। যতক্ষণ পৃথিবীতে বেঁচে আছেন , দু ’ হাতে পৃথিবীর জঞ্জাল সরিয়ে যান। পরবর্তী প্রজন্মের জন্য বিশ্বকে বাসযোগ্য করে যেতে ভুমিকা রাখুন। নিজের কর্মের মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করুন। আমার প্রসঙ্গ গোলাপগঞ্জ পৌর নির্বাচন ২০২১। এই তীব্র শীতেও চারজন মেয়র প্রার্থী রাতদিন পরিশ্রম করে চলেছেন। ছোট্ট একটি পৌরসভা। সামান্য তার আয়তন। ২২ হাজারের কিছু বেশি ভোটার। এই চারজন প্রার্থীই ঐ ভোটার শ্রেণির অন্তর্গত। চারজনই মেয়র হবার তীব্র প্রত্যাশায় ডোর টু ডোর চষে বেড়াচ্ছেন। মানে চারজনই বিপদে আছেন। এর সাথে ভোটাররাও বিপদে আছেন। কাকে দেবেন কাকে দেবেন না এই ভেবে। এই দ্বন্ধের মাঝে ভোটার শ্রেণিই সবচ...