বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ====================== বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শুধু সংকট নয়, এর রূপরেখা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অন্তর্নিহিত নৈতিক অবক্ষয়ের স্তর উন্মোচিত হয়েছে। সমাধান নয়, কেবল বাস্তবতার নিঃসংকোচ উন্মোচনই এখানে উদ্দেশ্য: ২৪ এর পট পরিবর্তনের পর শিক্ষা ব্যবস্থার আমূল পরির্তন হয়। পরিবর্তনগুলো বাইরে থেকে ‘প্রগতিশীল’ মনে হলেও ভেতরে ছিল এক অন্তহীন বিভ্রান্তি, সাংগঠনিক দেউলিয়াপনা ও আত্মবিস্মৃত প্রশাসনের স্বাক্ষর। ১. জ্ঞান নয়, ‘ব্যবস্থাপনা’ই এখন মূল পাঠ শিক্ষা আজ আর জ্ঞানের চর্চা নয়—এটি একটি ম্যানেজমেন্ট প্রসেস। পাঠ্যবইয়ে কী থাকবে, তা নির্ধারণ করে শিক্ষা বোর্ড নয়, বরং কার্যালয় ও তলববাজ প্রভাবশালী গোষ্ঠী। ‘দর্শন’ শব্দটি বই থেকে মুছে যাচ্ছে—কারণ দর্শন প্রশ্ন তোলে, আর প্রশ্ন তো রাষ্ট্র চায় না। যেখানে প্রশ্নপত্র আগেই ‘প্রশিক্ষিত’ হয়, সেখানে উত্তরদাতারা কেবল ক্লিশে মুখস্থ যন্ত্র। ২. শিক্ষার্থীদের মানসিক বিভ্রান্তির জটিলতা নতুন শিক্ষাক্রম একাধিক পরিবর্তন আনলেও তার বাস্তব অনুবাদ শিক্ষার্থীর জীবনে হয়েছে ধোঁয়াশা ও অনিশ্চয়তা। শ্রেণিকক্ষ থেকে বিদায় নিচ্ছে ব্যাখ্যামূলক আলোচনা। শিক্...